,

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুর সদরের মোস্তফা

আজকের কুমিল্লা ডট কম :
May 19, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী এলাকার মুন্সী বাড়ি নিবাসী মোঃ মোস্তফা কামাল সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

মোস্তফা সৌদি আরবের রিয়াদে ব্যবসা করতেন। তিনি পবিত্র ওমরা হজ্ব পালনে মক্কায় যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

নিহত মোস্তফা চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক নেতা রফিকুল ইসলাম ভূঁইয়ার ভাগ্নি জামাই। নিহতের নিকটাত্মীয় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল জানান, মোস্তফার একজন শিশু পুত্র রয়েছে। তার এই মৃত্যুর সংবাদে পরিবার ও আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে প্রবাসী শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয় গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।