,

সৌদি আরবে হৃদরোগে কুমিল্লার এক প্রবাসীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
November 19, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
সৌদি আরবের রিয়াদে মাসুদ রানা নামে এক ব্যক্তি স্ট্রোক করে মারা গেছেন। নিহত মাসুদ রানা কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিন ইউনিয়নের মিতল্লা গ্রামের হেদায়েত উল্লার ছেলে।

১৭ই নভেম্বর ২০১৮ ইং সৌদি আরব সময় রাত ১০:৩০ মিনিটে বাসায় তার মৃত্যু হয়।

তার আত্নীয় ইউসুফ মিয়া বলেন রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ স্ট্রোক করে মারা যায় পরে রাত তিন টায় মরদেহ হিমঘরে রেখে আসেন।

নিহত মাসুদ রানা প্রায় দেড় বছর আগে জীবীকার তাগিদে সৌদি আরব যায়। নিহতের মরদেহ রিয়াদের একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব মরদেহ দেশে পাঠানো ব্যবস্থা করা হচ্ছে।
তার অকাল মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।