স্বাধীন ভাবে ভোট দিতে দেশের মানুষ ১৬ বছর অপেক্ষা করছে-ড. খন্দকার মোশাররফ হোসেন
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সামনে নির্বাচন, এই নির্বাচনে স্বাধীনতা ভাবে ভোট দিতে দেশের মানুষ ১৬ বছর অপেক্ষা করছে। যে নির্বাচনে দেশের জনগণ নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। জনগণের এতোদিনের প্রত্যাশা তারা নিজের হাতে নিজের ভোট দিয়ে তাদের এমপি নির্বাচিত করবে এবং জনগণের সরকার গঠন করবে। সেই সরকার হবে জনগণের সরকার আর এমপি হবে জনগণের এমপি।
রবিবার(১৬নভেম্বর) বিকাল ৪টায় দাউদকান্দি উপজেলা বিএনপি আয়োজিত গণমিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।
বিএনপির সিনিয়র এই নেতা আরো বলেন, বর্তমান অন্তবর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে কেউ কেউ বলে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এই পিআর পদ্ধতির অর্থ হচ্ছে জনগণ ভোট দিবে দলকে আর দল মনোনয়ন করবে এমপি । সেখানে কিন্তু কোন এমপি আর ভোটারের এমপি না। ভোটার বলতে পারবে না তার এমপি কে আর এমপিও বলতে পারবে না তার ভোটার কে? পিআর পদ্ধতিতে নির্বাচিতরা দলের এমপি হয়ে যাবে, তারা জনগণের এমপি হবে না! পিআর পদ্ধতির কথা বলে নানান ধরনের গুজব ছড়ানোর মাধ্যমে এই নির্বাচ