,

হোমনায় অপহৃত শিশু উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
September 10, 2018
news-image

 

স্টাফ রিপোর্টার:

 উপজেলার রামকৃষ্ণপুর গ্রাম থেকে অপহৃত শিশু আয়মানকে (৪) অপহরণের ৬ ঘণ্টা পর তার নিজ বাড়ি থেকে ১৬ কিলোমিটার দূরে হোমনা পূর্বপাড়া থেকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, রামকৃষ্ণপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের শিশু ছেলে আয়মানকে ঘরের সোফায় বসিয়ে রবিবার দুপুরে রান্নার কাজ করছিলেন তার মা।

এরপর আধাঘণ্টা পরে রান্না ঘর থেকে ঘরে এসে ছেলেকে না পেয়ে খুঁজতে থাকেন। সকল স্থানে খোঁজে কোথাও না পেয়ে তিনি বিলাপ করতে থাকেন (জোর গলায় কাঁদতে থাকেন)। পরে পাশের বাড়ি থেকে বাচ্চারা এসে আয়মানের মাকে জানান, আয়মান রাস্তার পাশে খেলা করছিল।

এসময় সিএনজি অটোরিকশায় করে কয়েকজন অপরিচিত লোক এসে আয়মানকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে যায়। এরপর আয়মানের মা কুলসুম আক্তার স্থানীয় ইউপি মেম্বার সিদ্দিকুর রহমান এবং তার সকল স্বজনসহ হোমনা থানা পুলিশকে জানান।