বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হোমনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৬, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লার হোমনা উপজেলায় পানিতে ডুবে রিহান (২) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর)দুপুরে উপজেলার বাবারকান্দি গ্রামে এ দুঘর্টনা ঘটে ।

নিহত রিহান উপজেলার বাবারকান্দি গ্রামের মো. বকুল মিয়ার ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, দুপুরের দিকে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল রিহান। কিছুক্ষণ পর সেখানে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে লোকজন বাড়ির পার্শ্ববর্তী ডোবায় তার লাশ ভাসতে দেখে খবর দেয়। এরপর সেখান থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।