,

১৫ বছর পর দেশে ফিরলেও জীবিত বাড়ি ফেরা হলো না প্রবাসী আবুল কালামের

আজকের কুমিল্লা ডট কম :
August 20, 2017
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর :
১৫ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর পূর্ব দক্ষিণ পাড়ার আব্দুর রহমান মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী আবুল কালামের। সে শনিবার ভোরে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথিমধ্যে ব্রা‏হ্মণবাড়িয়ার ধরখার নামক স্থানে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হায়িয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই আবুল কালাম(৪০) প্রাণ হারায়। সে ১ ছেলে ও ১ মেয়ের জনক। এই সময় মাইক্রোবাসে থাকা মিজানুর রহমান, মাহফুজুর রহমান, হারেস মিয়া ও মনির হোসেন গুরুতর আহত হয়।
নিহতের ভাই আহত মিজানুর রহমান জানান, মাইক্রোবাসটি ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আমার ভাই মারা যায়। ১৫ বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরলেও বাড়িতে যেতে পারেনি।
এই খবরে শিবপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে।