,

২০০৬ ও ০৮- ব্যাচের বন্ধুদের ১৩ বৎসর পূর্তি উৎসব পালিত

আজকের কুমিল্লা ডট কম :
July 13, 2019
news-image

ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০৬ সালে এসএসসি ও ২০০৮ সালে এইচএসসি পাসকৃত বন্ধুদের নিয়ে ১২ জুলাই  ঢাকার কাছাকাছি সায়েরা গার্ডেনে পালিত হয়েছে এসএসসি ফলাফলের ১৩ বৎসর পূর্তি উৎসব।
২০০৬ ও ২০০৮ ব্যাচের  শিক্ষার্থী শেখ রিজভী আহমেদ, মার্জিয়া ও সৈকতের উপস্থাপনায় দিনব্যাপী মনোমুগ্ধকর এই উৎসব সকাল সাড়ে ১০ টায়  কেক কাটার মধ্যদিয়ে উদ্বোধন হয়।

পরে একে একে বন্ধুদের অনুভূতি পেশ, খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি শেষ হয়।
উৎসবে প্রায় তিন শতাধিক বন্ধু স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন। সব বন্ধুদের একই রংয়ের টিশার্ট ছিলো অনুষ্ঠানের নজরকাড়া সৌন্দর্য। অনুষ্ঠান বাস্তবায়নে অর্গানাইজার প্যানেলে নোমান রাসেল, মাসুম রহমান, আনোয়ার হোসেন, অনিক, তমা, তন্ময়, ইব্রাহীমসহ মোট ২৫ জনের টিম কাজ করেন।

এছাড়া নাজিব বেগের ‘দুই চোর’ নাটক ও রিজভীর মন মাতানো কনসার্ট দর্শকদের মুগ্ধ করে।
দীর্ঘ দিন ধরে ফেইসবুক গ্রুপ “এসএসসি’০৬  এইচএসসি’ ০৮ স্টুডেন্টস অব বাংলাদেশ” এর মাধ্যমে পুরো বাংলাদেশের ব্যাচম্যাট বন্ধুরা সামাজিক ও মানবিক কাজে অংশ নিচ্ছে।