,

২০১৭ সালের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেয়েছে মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়

আজকের কুমিল্লা ডট কম :
January 15, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ ২০১৭ সালের চৌদ্দগ্রাম উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড অর্জন করেছে চৌদ্দগ্রাম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়।

সোমবার (১৫ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার ওয়ালীউল্লাহ’র হাতে এ সম্মাননা তুলে দেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনউদ্দিন।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বেষ্ট অ্যাওয়ার্ড পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার ওয়ালীউল্লাহ জানান, এ কৃতিত্বের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের অবদানই বেশি। পাশাপাশি অভিভাবকদের সচেতনতা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের কথাও স্বীকার করেন তিনি।