,

২৪ ঘন্টায় করোনায় মৃত্যু আরও ৩৮ জনের, নতুন শনাক্ত ৩৪৮০

আজকের কুমিল্লা ডট কম :
June 22, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৮০ জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জনে। প্রাণ কেড়ে নিয়েছে আরও ৩৮ জনের। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল মোট ১ হাজার ৫০২ জনের।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ১ হাজার ৬৭৮ জন। সব মিলিয়ে সুস্থ্য হয়েছে ৪৬ হাজার ৭৫৫ জন।

সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া ৬২টি পরিক্ষাগারে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৫টি। সংগ্রহ করা হয়েছিল ১৬ হাজার ২৮৭টি।এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৬ লাখ ২৭ হাজার ৭১৯টি।