,

২৮৮ টাকায় স্মার্টফোন! যা অাছে এই ফােনে

আজকের কুমিল্লা ডট কম :
February 18, 2016

নিউজ ডেস্ক: ভারতীয় স্মার্টফোন প্রস্তুতকারক রাইজিং বেল মাত্র ২৮৮ টাকায় (ভারতীয় মুদ্রায় ২৫১ রুপি) স্মার্টফোন ভারতে বাজারজাত করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এটা বিশ্বের সবচেয়ে দমদামি স্মার্টফোন।
ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি কোম্পানির ওয়েবসাইট freedom251.com-এ ফোনটি কেনা যাবে।
স্মার্টফোনটিতে Freedom-251 পিক্সেল রেজুলেশনে ৪ ইঞ্চি qHD ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি চলবে এনড্রোয়েট ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে। এতে থাকা ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টরেজ একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে বলে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে।