,

যুবদলের কেন্দ্রীয় সম্পাদক টুকুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

আজকের কুমিল্লা ডট কম :
July 27, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানীমূলক গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল বের করা হয়। বৃহস্পতিবার বিকেলে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হলে পুলিশি বাধায় পড়ে।


পুলিশি বাধা শেষে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবু। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারন সম্পাদক হাজী আনোয়ারুল হক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এদিকে সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলম চৌধুরী, কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মজুমদার ও সদর দক্ষিণ উপজেলা যুবদলের প্রধান সমন্বয়ক মো: সায়েম মজুমদার এর নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাবুল মিয়া, ওমর ফারুক, যুবদল নেতা আবু আহমেদ মজুমদার, আরিফ, ইউনুছ, কাজী গোলাম মোস্তফা, লোকমান, ফারুক, মানিক, মজনু, মোতালেব, সফিক, হালিম, লিটন, জামাল হোসেন ও ছাত্রদল নেতা মনির ভুইয়া, জাহিদ হোসেন রুবেল ও সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।