,

চৌদ্দগ্রামে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
July 30, 2017
news-image

 

আরিফুর রহমান মজুমদারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহি বাসে তল্লাসি চালিয়ে দুটি দেশীয় তৈরি পিস্তলসহ মোঃ কামাল হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি।

রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের হাড়িসর্দার এলাকায় যাত্রীবাহি বাস তল্লাশি করে তাকে আটক করা হয়।

আটক হওয়া মো.কামাল হোসেন চট্টগ্রাম জেলার জোরারগন্জ উপজেলার মধ্যম আজম নগর গ্রামের  মৃত মোঃ রবিউল হোসেনের ছেলে।

মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোঃ মীর কাশেম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।