মায়ানমারে নির্বিচারে রোহিঙ্গা নিধনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
আজকের কুমিল্লা ডট কম :
September 12, 2017
আয়েশা আহমেদ লিজা,ব্রাহ্মণবাড়িয়া॥
মায়ানমারে নির্বিচারে রোহিঙ্গা নিধনের প্রতিবাদে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়র জেলা নাগরিক ফোরাম মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবেরসামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলানাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রতন কান্তি দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অৃমত লালসাহা, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পাদক আব্দুল মান্নান সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশিদ,বীর মুক্তিযোদ্বা ওয়াসেল সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকারসহ নানা শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণকরেন। বক্তারা অং সাং সুচির নোবেলে শান্তি পুরস্কার বাতিল করার দাবী জানান।