,

পাকিস্তানের কাছে হেরে সিরিজ শুরু বিশ্ব একাদশের

আজকের কুমিল্লা ডট কম :
September 13, 2017
news-image
স্পোর্টস ডেস্কঃ
এ সিরিজটাকে বলা হচ্ছে, পাকিস্তানের ক্রিকেট ফেরার শুরু। বিশ্ব একাদশের তারকা ঝলমলে দলের বিপক্ষে পাকিস্তানের এক দাপুটে জয় দিয়েই শুরু হলো ক্রিকেট ফেরানোর সেই সিরিজ। ম্যাচে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্ব একাদশে ছিলেন ওপেনার তামিম ইকবাল। তিনিও ব্যাট হাতে খুব সুবিধা করতে পারেননি; তার দল বিশ্ব একাদশও সিরিজের প্রথম ম্যাচ হেরেছে ২০ রানের ব্যবধানে।
ম্যাচের ভাগ্য ঠিক হয়ে গিয়েছিল প্রথম ইনিংসেই। আগে ব্যাট করা পাকিস্তান ৫ উইকেট হারিয়ে তুলেছিল ১৯৭ রান। বাবর আজম ৮৬, শেহজাদ ৩৯ ও শোয়েব মালিক ৩৮ রান করেছিলেন। বিশ্ব একাদশের থিসারা পেরেরা ২টি উইকেট নেন।
জবাব দিতে নেমে শুরুটা খারাপ করেননি হাশিম আমলা ও তামিম ইকবাল। তামিম ১৮ বলে ১৮ রান করেন; তার ইনিংসে ছিল ৩টি চার। অন্য দিকে আমলা ১৭ বলে করেন ২৬ রান। এরপর বিশ্ব একাদশের ইনিংস জুড়ে এমন ছোট ছোট স্কোর হয়। কিন্তু বড় স্কোর না হওয়ায় জয়ের পথে থাকতে পারেনি তারা। পাকিস্তানের সোহেল খান, রুম্মন রাইস ও শাদাব খান ২টি করে উইকেট নেন।