,

আগামী ১৫ সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সভা

আজকের কুমিল্লা ডট কম :
September 13, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

আগামী ১৫ সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজ মাঠে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

জেলা (দক্ষিণ) আ’লীগের সাংগাঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কে এম এনামুল হক শামীম।
সভায় সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সভাপতি পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল এমপিউপস্থিত থাকবেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।