,

চৌদ্দগ্রামে মাছ ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
October 18, 2017
news-image

আনিছুর রহমানঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আবুল কাশেম(৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার চাঁন্দিশকরা গ্রামের পশ্চিম পাড়ার মৃত সেকান্তর আলীর পুত্র। রোববার ( ১৫ অক্টোবর) বিকেলে বাড়ির পাশ^বর্তী একটি প্রজেক্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম দীর্ঘদিন ধরেই অসুস্থ্য। রোববার দুপুরে বাড়ির পাশ^বর্তী একটি মাছের প্রজেক্টে অনেকের সাথে আবুল কাশেমও মাছ ধরতে যায়। এক পর্যায়ে সবাই চলে আসলেও আবুল কাশেম অসুস্থ্য শরীর নিয়েই মাছ ধরতে থাকে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলেও পিতা বাড়ি আসছে না দেখে ছেলেরা ওই পুকুরটির কাছে যায় কিন্তু পিতাকে দেখতে পায় না। এক পর্যায়ে ছেলেরা এবং স্থানীয় লোকজন পুকুরের পানিতে জাল মারতে থাকলে দিকে নিহত আবুল কাশেমের লাশ জালে আটকা পড়ে। সোমবার স্থানীয় মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।