,

কুমিল্লা -৮ (বরুড়া) আসনের নির্বাচনী লড়াইয়ে নামছেন ছাত্রনেতা ইসমাইল হোসেন

আজকের কুমিল্লা ডট কম :
October 30, 2017
news-image

স্টাফ রিপোর্টার ঃ

এশিয়ার প্রথম মহিলা নবাব ফয়জুন্নেসার স্মৃতিবিজরিত জমিদারবাড়ী, বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশবিখ্যাত ঐতিয্যবাহী প্রার্থনাকেন্দ্র লগ্নসার আনন্দ বৌদ্ধ বিহার, রোহিতগিরি তপোবন বৌদ্ধবিহার, নান্দনিক পুরাতন স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন ভাউকসার কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন ক্ষেত্রে সারাদেশের একটি আলোচিত উপজেলা হিসেবে বরুড়ার খ্যাতি দেশজুড়ে। এছাড়া স্বাধীনতা সংগ্রামেও রয়েছে বরুড়ার এক উজ্জল ইতিহাস। ১৯৭১ সালের ১৮ই সেপ্টেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নিহত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ছেরুসহ ৫ শহীদ বীর মুক্তিযোদ্ধার বটতলা শহীদ স্মৃতিকেন্দ্র এই বরুড়া উপজেলাতেই। ১৯৪১ সালে থানা ও ১৯৮৩ সালে উপজেলা হিসেবে স্বীকৃতি পাওয়া এ উপজেলাতেই জন্মেছেন দেশবরেণ্য অনেক কৃতি ব্যাক্তিবর্গ। বর্তমানে ১৫টি ইউনিয়ন, ১টি পৌরসভা নিয়ে ২৪২ কিলোমিটার দীর্ঘ এ উপজেলায় জনসংখ্যা ৭ লক্ষেরও অধিক।
কিন্তু দেশের আতœসামাজিক উন্নয়নে বিভিন্নভাবে অবদান রাখা এ উপজেলা সঠিক জনপ্রতিনিধি না পাওয়ায় দীর্ঘদিন থেকেই উন্নয়ন বঞ্চিত। বেকারত্ব, বাল্য বিবাহ, মাদক এবং রাজনৈতিক দ্বন্ধ-সংঘাতে আজ বরুড়া বিপর্যস্থ। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক ক্ষমতাসীন দলের এমপি থাকলেও এখনো বরুড়ার অধিকাংশ রাস্তাঘাট বিট্রিশ আমলের তৈরি করা। যাতে এখনো লাগেনি উন্নয়নের ছোঁয়া। যেখানে জেলার অন্যান্য উপজেলায় দেশী এবং বিà¦