,

মেঘনায় কাপড় ব্যবসায়ির আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
November 6, 2017
news-image

 

এম এইচ বিপ্লব সিকদার:

কুমিল্লার মেঘনা উপজেলায় হেলাল( ৪০)নামের এক কাপড় ব্যবসায়ি কীটনাশক ট্যাবলেট খেয়ে  আত্মহত্যা করেছে।

উপজেলার মানিকার চর ইউনিয়নের করিমাবাদ গ্রামে রবিবার (৫ নভেম্বর)এ আত্মহত্যার ঘটনা ঘটে।

জানা যায়, হেলাল মিয়া দুটি বিয়ে করে, প্রথম সংসারে তিন ছেলে মেয়ে রেখে কয়েক মাস আগে সে আরো একটি বিয়ে করে।ফলে প্রথম স্ত্রী তার সন্তান নিয়ে বাপের বাড়ি উপজেলার ব্রাম্মন চর বসবাস করে সে সন্তানাদি নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছিলো । হেলাল তাকে কোন ভরন পোষন না দেয়ায় সম্প্রতি উপজেলার নারী ও শিশু বিষয়ক কার্যালয়ে গিয়েছিলো পরামর্শের জন্য । সেখান থেকে হেলালের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেন, পড়ে প্রথম স্ত্রী আর যোগাযোগ করেনি।

অন্য দিকে ২য় স্ত্রীকে নিয়ে সংসার চলাকালীন সময়ে বিভিন্ন সময় ঝগড়া লেগে থাকতো । দু দিন আগে হেলাল প্রথম স্ত্রীর নিকট যায়। সেখান থেকে এসে রবিবার রাতে কীটনাশক  ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।  সোমবার ময়না তদন্তের জন্য লাশ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।