,

ব্রাহ্মণপাড়ায় মাদকসহ ২জন ব্যবসায়ী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
December 7, 2017
news-image

মোঃ আনোয়ারুল ইসলাম ॥

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে গাজাসহ এক মাদক ব্যবাসয়ীকে গ্রেফতার করে। এছাড়াও ওয়ারেন্ট ভোক্ত এক পলাতক আসমীকে জেল হাজতে প্রেরণ করেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা এসআই যুযুৎসু যশ চাকমা গত ৬ ডিসেম্বর সঙ্গীয় ফোর্স সহ উপজেলার শশীদল ইউনিয়নের সেনের বাজার এলাকা অভিযান পরিচালনা করে মোঃ সবুজ (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় পুলিশ তার কাছ থেকে ১০ কেজি গাজা উদ্ধার করে। গ্রেফতারকৃত সবুজ নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরবাট গ্রামের আব্দুর রহিমের ছেলে।

অপরদিকে একই দিনে থানার এএস আই মোঃ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মোঃ এরশাদ মিয়া নামের মাদক মামলার এক ওয়ারেন্ট ভোক্ত পলাতক আসামীকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত মোঃ এরশাদ মিয়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের খলিল মিয়ার ছেলে। এই ব্যাপারে থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করেন।