বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে মুরগীর খামার সহ ৩টি অাটোরিকশা পুড়ে ছাই
আজকের কুমিল্লা ডট কম :
January 4, 2018
স্টাফ রিপোর্টারঃ
বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামে মুরগীর খামারে অাগুন লেগে অাটোরিকশাসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৬লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি।
৩ জানুয়ারি মঙ্গলবার রাত ১০টায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে অাগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়। জানা যায়, রাত ১০টার দিকে জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল উত্তর-মধ্যপাড়া সাংবাদিক অাক্কাস অাল মাহমুদ হৃদয়ের বাড়ীর পাশে সুরুজ মিয়ার বাড়ীর মুরগীর খামারে অাগুন লেগে তাৎক্ষনিক অাগুনের লেলিহান শিখা খামারের চার পাশে ছড়িয়ে পরলে খামারের প্রয়োজনীয় মূল্যবান মালামাল এবং তিনটি নতুন অাটোরিকশা চার্জের অবস্থায় বিদ্যুতের শর্টসার্কিট লেগে পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৪০ মিনিটে স্থানীয় লোক জনের সহায়তায় অাগুন নিয়ন্ত্রণে অানতে সক্ষম হয়। তবে সুরুজ মিয়ার মুরগীর খামারে কোনো মুরগী ছিলনা, তাই খালি ঘর পড়ে অাছে বলে এখানে অাটোরিকশা চার্জ করা হতো। যাদের অাটোরিকশা পুড়ে ছাই হয়ে যায় ওই তিন চালকেই গরিব এবং এই অাটোরিকশার উপর তাদের পরিবার নির্ভর।
