,

বুড়িচংয়ে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
January 18, 2018
news-image

 

বুড়িচং প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার আদর্শ সদরের পূর্ণমতি দক্ষিণ-পূর্বপাড়া আদর্শ ক্লাবের সভাপতি ও বুড়িচং উপজেলা ছাত্রলীগ নেতা মো: ইসরাফিলের উদ্যোগে পূর্ণমতি স্থানীয় খেলার মাঠে বুধবার বিকালে অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজ সেবক ওয়ালী সরদার এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান টিটু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো: জসিম উদ্দীন, উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার, যুগ্ম সাধারন সম্পাদক মো: আবু ইসলাম আবু। এসময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হাবীবুর রহমান হাসান, সদর ইউপি পেশাজীবি লীগের সাধারন সম্পাদক মো: আল আমিন, করিম মাস্টার, সুলতান মাস্টার, মো: রাজা মিয়া মাস্টার, মুখলেছুর রহমান খান, ছাত্রলীগ নেতা শাহ জাহান। আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা ইকবাল, মাসুম, শরীফ, আনোয়ার, মফিজ, শফিউল্লাহ, স্বাধীন, রাকিবুল হাসান অপু, হাকিম, সুমন, দিদার, সজিব, রুবেল, রনি, হাসানসহ আরো অনেকে।

উক্ত খেলায় বিবাহিত দলকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করে অবিবাহিত দল।

খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন খেলা অতিথিবৃন্দ। খেলায় রেফারি ছিলেন সাইফুল ইসলাম।