,

বরুড়া পৌর সদর বাজারে ১৭টি দোকান উচ্ছেদ

আজকের কুমিল্লা ডট কম :
January 31, 2018
news-image

এম.ডি আজিজুর রহমানঃ
কুমিল্লার বরুড়া পৌর সদর বাজারে কলেজ রোডের ১৭টি দোকানঘর বুধবার উচ্ছেদ করে উপজেলা প্রশাসন।

জানা যায়, দীর্ঘদিন যাবত সরকারি সম্পত্তির উপর অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা কার্যক্রম চালিয়ে আসছে।

উপজেলা প্রশাসন থেকে একাধিক বার নোটিশ দেওয়ার পরও ঘর মালিকানা দাবীদাররা তা কর্ণপাত করেননি। প্রশাসন কোর্টের নির্দেশে বুধবার দিনব্যাপী ১৭টি ঘর উচ্ছেদ করে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.কে.এম সাইফুল আলমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া থানা পুলিশ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।