ইফাদ এর গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ ও ভ্যাটিকান সফরে ইতালিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মিনহাজ হোসেন,ইতালী:
জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিল- IFAD ‘র গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ ও ভ্যাটিকান সফরে ইতালিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সন্ধ্যা ৬.৪৫ মিনিটে লিউনার্দো দ্য-ভিঞ্চি ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে রোববার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী ।
এবারের গভর্নিং কাউন্সিলের প্রতিপাদ্য ‘টেকসই গ্রামীণ অর্থনীতি গড়তে বিনিয়োগ’। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার ও আইএফআইডির সহ-সভাপতি ক্লডিয়া রিচার্ড, ইতালী আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরজী, সাধারন সম্পাদক হাসান ইকবাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি গ্রান্ড হোটেল পাকো’ দেই প্রিনছিপেই আসেন। I-F-A-D র প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো এবং পোপ à