মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৯, ২০১৮
news-image

আক্কাস আল মাহমুদ হৃদয় :
কুমিল্লার বুড়িচং উপজেলায় বারেশ্বর এলাকায় পানিতে পড়ে ইসরাফিল (৩) নামের এক শিশু শনিবার বিকেলে মারা গেছে।

সে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর গ্রামের আব্দুল হামিদ এর ছেলে।

জানা যায়, ঘটনার দিন দুপুরে খেলার ছলে সকলের অগোচরে বাড়ির পাশের জমিতে জমাটকৃত বৃষ্টির পানিতে পড়ে ডুবে যায়। পরে শিশুটিকে না পেয়ে বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করার এক পর্যায়ে জমির পানি থেকে তার লাশ উদ্ধার করে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। পরে নিহতের বাবা তাকে সদরের প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানেও ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং আধুনিক হাসপাতালের চিকিৎসক জাবেদ আহম্মেদ।