বরুড়ায় ডাস্টবিনে নবজাতকের মরদেহ
আজকের কুমিল্লা ডট কম :
June 8, 2018
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বরুড়া উপজেলায় ডাস্টবিনে স্থান পেয়েছে নবজাতকের রক্তাক্ত মরদেহ । স্থানীয় কেবা কাহারা রাতের আধারে ডাস্টবিনে নবজাতককে ফেলে যায়।
শুক্রবার (৮ জুন) সকালে বরুড়া পৌর এলাকার ৩নং ওয়ার্ডের পূর্ব পাড়ার আবদুর রহিম ডাক্তারের বাড়ির সংলগ্ন ডাস্টবিনে নবজাতককে দেখতে পায় স্থানীয়রা। যা সমাজের সকল স্তরের মানুষের মনে দাগ কেটেছে।