,

কনকাপৈতে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
July 1, 2018
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের তারাশাইলে বাবার বাড়িতে পারিবারিক কলহের জেরে রাবেয়া বেগম নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত রাবেয়া বেগম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামের মো.সৌরভ হোসেন এর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে দশটার সময় ঘরের ভিতর গৃহবধূ রাবেয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এব্যাপারে জানতে চাইলে চৌদ্দগ্রাম থানার কর্তব্যরত অফিসার এএসআই শুক্কুর আলী আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই আত্মহত্যার ঘটনাটি ঘটে থাকতে পারে। তদন্ত স্বাপেক্ষে বিস্তারিত বলা যাবে। খবর পেয়ে পুলিশের একটি টিম লাশটি উদ্ধারে ঘটনাস্থলে গিয়েছে।