,

দাউদকান্দিতে ইসলামী ঐক্যজোট নেতার গণসংযোগ

আজকের কুমিল্লা ডট কম :
July 26, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনে দিনব্যাপি এলাকায় গণসংযোগ করেছেন ইসলামী ঐক্যজোট নেতা ও হেফাজত ইসলাম ঢাকা মহানগর শাখার দপ্তর সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন।

বুধবার(২৫জুলাই) সকাল থেকে উপজেলার কালাইরকান্দি, নলচক, বায়নগর ও মোহম্মদপুর মাদ্রাসায় লিফলেট বিতরণ ও আলোচনা সভা করেন। এসময় সাথে ছিলেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওঃ আবুল হাসনাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, সহকারী মহাসচিব মাওঃ ফারুক আহম্মেদ, ছাত্রবিষয়ক সম্পাদক মাওঃ আনসারুল হক ইমরান, আবুল খায়ের বিক্রমপুরী প্রমূখ।