,

দেবিদ্বারে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত

আজকের কুমিল্লা ডট কম :
September 27, 2018
news-image

মো. জামাল উদ্দিন দুলাল :

দেবিদ্বার চার চার সাবেক সংসদ সদস্য আলহাজ¦ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি হিসেবে নির্বাচিত হরা হয়েছে।

সূত্রে যানাযায়, আলহাজ¦ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে সভাপতি ও হোমনা’র উপজেলার মো. আক্তারুজ্জামানকে সাধারন সম্পাদক করে উত্তর জেলা বিএনপি’র কমিটি ঘোষনা করা হয়েছে। ওই কমিটি অনুমোদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৭শে সেপ্টেম্বরে দলীয় প্যাডে এমন একটি বার্তা প্রেরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে।

এদিকে দেবিদ্বারে বিএনপি’র নেতাকর্মীরা জানান, বিএনপি’র চার চারবারের সংসদ সদস্য আলহাজ¦ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে সভাপতি নির্বাচিত করায় দলের গতি ফিরে এসেছে।

তারা আরো বলেন, আলহাজ¦ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী’র নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবে।