,

চান্দিনার বদরপুরে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
September 28, 2018
news-image

চান্দিনা  প্রতিনিধিঃ
চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয় বদরপুর পূর্ব বাজারে উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল মালেক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক, সহ-সভাপতি গাজী মো. সাদেক হোসেন, আওয়ামীলীগ নেতা মাধব চন্দ্র সাহা, মাইজখার ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি মো. সামছুর রহমান, স্থানীয়ভাবে ঘোষিত উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. নজরুল ইসলাম সুমন, পৌর ছাত্রলীগ সভাপতি মো. মোজাম্মেল হক, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সেন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, যুবলীগ নেতা আবদুল মালেক, আওয়ামীলীগ নেতা ইউসুফ মেম্বার, আবদুর রশিদ মেম্বার, আবুল বাশার মেম্বার, মো. আরশাদ প্রধান, ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি ফারুখ হোসেন, যুবলীগ নেতা আমির হোসেন আবু, মো. নাছির উদ্দিন, মো. ফারুক হোসেন, মো. সাদ্দাম হোসেন, শাহজাহান, আরিফ হোসেন প্রমুখ।