মনোহরগঞ্জে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযাদ্ধা নুরুল ইসলামকে হত্যা চেষ্টা
শাহাদাত হোসেন:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে বীর মুক্তিযাদ্ধা মো: নুরুল ইসলামকে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে তার আপন ছোট ভাই দেলোয়ার হোসেন দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা চেষ্টা করেন।
এই বিষয়ে বীর মুক্তিযাদ্ধা নুরুল ইসলাম বাদী হয়েমনোহরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শরীফপুর গ্রামের বীর মুক্তিযাদ্ধা নুরুল ইসলাম এর তার আপন ছোট ভাই দেলোয়ার হোসেনের সাথে দীর্ঘ ২৪ বৎসর যাবত পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে।
২৫ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ২ টার দিকে যৌথ মালিকানা পুকুরে গোসল করতে যায় বীর মুক্তিযাদ্ধা নুরুল ইসলাম। সেখানে সে দেখতে পায়, তার বিল্ডিং এর পাঁচ হাত দুরে পুকুরে ২৫- ৩০ হাত লম্বা একটি মাচা তৈরি করে দেলোয়ার হোসেন। মাচা তৈরির উদ্দ্যেশ জিজ্ঞাস করলে দেলোয়ার হোসেন মুক্তিযাদ্ধা নুরুল ইসলামকে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে। প্রতিবাদ করলে দেলোয়ার আমার কোমরে ইট মেরে আমাকে আহত করে।
এবং পরে আমি সেখান থেকে প্রানভয়ে দৌড়ে বাঁচার চেষ্টা করলে দেলোয়ারের হাতে থাকা অস্ত্র দিয়ে আমার মাথায় খুব জোরে আঘাত করে। সাথে সাথে আমার মাথা থেকে রক্ত বের হতে থাকে। আমার চিৎকারে স্থà