,

কুমিল্লার সেলিমা আহমেদ সহ আ’লীগের মনোনয়ন পেলেন ১৬ নারী

আজকের কুমিল্লা ডট কম :
November 26, 2018
news-image

ডেস্ক রিপোর্টঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনক কেন্দ্র করে ২৩০ আসনে দলীয় প্রার্থীদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পাওয়া নেতারা চিঠি সংগ্রহ করেছেন।

এ ২৩০ জনের মধ্যে অন্তত ১৬ জন নারী রয়েছেন। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ১৩ জন পেয়েছেন নৌকার টিকিট।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নারী প্রার্থীরা হলেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গোপালগঞ্জ-২ ও রংপুর-৬ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন।

এছাড়া দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী (শেরপুর-২), সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুর (ঢাকা-১৮), যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি (চাঁদপুর-৩), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মাহাবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২), ইসমাত আরা সাদেক (যশোর-৬), হাবিবুন্নাহার (বাগেরহাট-৩), মুন্নুজান সুফিয়ান (খুলনা-৩), জেবুন্নেছা আফরোজ (বরিশাল-৫), সাগুফতা ইয়াসমিন এমিলি (মুন্সিগঞ্জ-২), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২), মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), সেলিমা আহমেদ (কুমিল্লা-২) ও শাহীন আকতার চৌধুরী (কক্সবাজার-৪) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।