,

কুমিল্লায় ১১ লাখ টাকার মাদকসহ আটক ৪

আজকের কুমিল্লা ডট কম :
January 20, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় রোববার পৃথক অভিযানে ১১ লাখ টাকার মাদকসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

আটকরা হলেন জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রী চন্দন চক্রবর্তী, আইয়ুব আলী, কোতোয়ালী থানার মো. শরিফ হোসেন, চাঁদপুরের মো. শাহ আলম।

১০ বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ফারুকী বলেন, যশপুর বিওপির লক্ষীপুর ও একবালিয়া থেকে তাদের আটক করা হয়েছে। আটকদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।