,

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী মার্কেটিং কার্নিভালের উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
February 11, 2019
news-image

শাহাদাত বিপ্লব,কুবিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) মার্কেটিং বিভাগের আয়োজনে চার দিনব্যাপী মার্কেটিং কার্নিভালের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় আনন্দ শোভাযাত্রা, কেক কাটার মধ্য দিয়ে এ কার্নিভালের উদ্বোধন করা হয়। প্রথমবারের মত অনুষ্ঠিত এ কার্নিভালের ১ম দিনে উদ্বোধনী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনের শুরুতে আনন্দ শোভাযাত্রা বের করে আয়োজকরা। এ সময় শোভাযাত্রাটি ব্যাবসায় শিক্ষা অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে কেক কেটে কার্নিভালের উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আব্দুল আজীজ এবং ইসরাত ইমার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেà¦