,

নদী দখল- দূষণ মুক্ত করার দাবীতে কুমিল্লায় গ্রীন ভয়েস এর মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
April 19, 2019
news-image

 

স্টাফ রিপোর্টার :

“যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে” এই শ্লোগানে গ্রীন ভয়েস কুমিল্লা জেলা শাখার আয়োজনে কুমিল্লায় পালিত হলো গ্রীন ভয়েস এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।

প্রতিষ্ঠতা বার্ষিকী উপলক্ষে ১৯ এপ্রিল ২০১৯ খ্রি. শুক্রবার সকাল ১০.৩০টায় টাউন হল মাঠের সামনে গোমতি, তিতাস ও ডাকাতিয়া নদী দখল-দূষণ মুক্ত ও নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করার দাবীতে মানববন্ধন করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।

কুমিল্লা জেলা শাখার সম্বয়ক সাংবাদিক হালিম সৈকতের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি আলহাজ¦ শাহ মো. আলমগীর খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠক বশির আহমেদ, লেখক আ: আউয়াল হেনা ও সময় টিভির জেলা প্রতিনিধি বাহার রায়হান।

উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা যুবলীগ নেতা মোস্তফা কামাল মোস্তাফিজ, শিক্ষানবীশ আইনজীবী দেলোয়ার হোসেন, ময়নামতি ২৪ ডট কমের সম্পাদক এস এম মনির, কবি এম এ জীবন, নারী নেত্রী ফারজানা আক্তার, আফরোজা ইসলাম মিতু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের  সিএসসি’র ছাত্র এম আশিকুর রহমান, সাংবাদিক মামুন সরকার, এম আর রানা, জহিরুল ইসলাম মারুফ, মোতালেব হোসাইন ভূইয়া ও হাসান প্রমুখ।

উল্লেখ্য গ্রীন ভয়েস মূলত সেচ্ছাব্রতী-সচেতন-চেতনাবান তরুণদের প্রতিষ্ঠান। সমাবেশ, প্রশিক্ষণ,বিতর্ক প্রতিযোগিতা, প্রকাশনা, গবেষণা, পাঠচক্র, পাঠাগার,নারী-শিশু-অধিবাসীদের অধিকার রক্ষা, প্রাকৃতিক সম্পদ রক্ষা, টেকসই উন্নয়ন, সাংস্কৃতিক কর্মকান্ড, স্বাস্থ্যক্লাব গঠনসহ ১৬টি উপটিম গঠনের মধ্য দিয়ে সারা দেশের নানা মূখী কর্মকান্ড পরিচালনা করছে।