,

আজ কুমিল্লায় আসবেন মির্জা ফখরুল

আজকের কুমিল্লা ডট কম :
April 20, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলের ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের খোঁজ নিতে কুমিল্লায় যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আজ শনিবার সকাল ৮টায় উত্তরার বাসা থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হবেন। যাত্রাপথে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের নির্বাচনী এলাকার কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) মোকাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হাসানের কবর জিয়ারত করবেন। এছাড়া তিনি ওই এলাকায় বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সাথে কথা বলে খোঁজখবর নেবেন বলে জানান বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রোববার বাংলা নববর্ষের রাতে বগুড়া উপশহর এলাকায় নিহত হন বগুড়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন। তার পরিবারের খোঁজ নিতে গত বৃহস্পতিবার বগুড়ায় গিয়েছিলেন মির্জা ফখরুল।

এভাবে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের খোঁজ নিতে দলের কেন্দ্রীয় ও সিনিয়র নেতারা যাবেন বলে জানা গেছে।