ভিক্টোরিয়া কলেজ কর্মচারি কল্যাণ পরিষদের ইফতার মাহফিল
আজকের কুমিল্লা ডট কম :
May 18, 2019
কলেজ প্রতিনিধি।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্মচারি কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কলেজর উচ্চ মাধ্যমিক শাখা সেমিনার কক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ রতন কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রশিদ, প্রফেসর মো আবু তাহের, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর বিজয় কৃষ্ণ রায়, কলেজের প্রধান সহকারি আবু সালেহ মোহাম্মদ শামছুজ্জামান, প্রধান হিসাব রক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মো আবদুল হান্নান।
এসময় আরও উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস আবিদুর রহমান জাহাঙ্গীর, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু চিত্তরঞ্জন ভৌমিক, কুমিল্লা মহানগর ছাত্রলীগ আহবায়ক আবদুল আজিজ শিহানুক, ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ আহবায়ক কাজী সায়েমসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা বলেন, ‘এমন মহান পবিত্র একটি আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আশা করছি প্রতি বছর এই আয়োজনের ধারা অব্যাহত থাকবে’।
পরিষদের সভাপতি ভানু চন্দ্র দাস এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন উচ্চ মাধ্যমিক শাখা জামে মসজিদ এর পেশ ইমাম।