,

পেট্রোম্যাক্স এর কুমিল্লা অঞ্চলের ইফতার মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
May 24, 2019
news-image

 

শাহাদাত বিপ্লব,কুবি ঃ

পেট্রোম্যাক্স এলপিজি এর কুমিল্লা অঞ্চলের পরিবেশকবৃন্দদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডের হোটেল আইরিশ হিলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কুমিল্লা অঞ্চলের এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কাশেম মোহাম্মদ তোহা। এছাড়াও পেট্রোম্যাক্সের কুমিল্লা অঞ্চলের পরিবেশক মোঃ হুমায়ূন কবির ও উজ্জল দে, হিসাব ব্যাবস্থাপক ইকবাল হোসেন, এরিয়া ম্যানেজার শাহিন উদ্দিন, টেরিটোরি এক্সিকিউটিভ মোঃ নাজমুল হক এবং কুমিল্লার পরিবেশকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে পেট্রোম্যাক্স কোম্পানির চিপ অপারেটিং অফিসার মোঃ ফিরোজ আহমেদ বলেন,‘আমরা বাজারে সবগুলো কোম্পানির মধ্যে বর্তমানে ৫ম অবস্থানে রয়েছি। আপনাদের সহযোগিতার আগামী বছরের মধ্যে ৩য় অবস্থানে এবং তার পরের বছরে ১ম অবস্থানে আসতে পারবো বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। এক বছরে সবার থেকে যতটা সাড়া পেয়েছি তাতে আমাদের কাজকে আরোও গতিশীল করে দেয়। ‘