,

চৌদ্দগ্রামে তানহার চিকিৎসায় শিউলি আলম ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
August 19, 2019
news-image

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত তানহার চিকিৎসায় নগদ আর্থিক সহযোগীতা প্রদান করেছে শিউলি আলম ডোনেশন ফাউন্ডেশন।

রবিবার (১৮ আগষ্ট) বিকেলে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুরে তানহার অভিভাবকদের নিকট সহযোগীতার টাকা হস্তান্তর করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোহানা সুলতানা শিউলি। এসময় তানহার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত তানহা বিগত ২ মাস ধরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। তার চিকিৎসায় ইতিমধ্যেই চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন এবং ব্যক্তিবর্গ এগিয়ে এসেছে। পরিবার জানিয়েছে তানহার চিকিৎসায় অন্তত ১৪-১৫ লক্ষাধিক টাকার প্রয়োজন।