,

লাকসামে যুবদলের ৪১-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
October 27, 2019
news-image

সেলিম চৌধুরী হীরাঃ
রোববার সারাদেশের ন্যায় লাকসাম উপজেলায় যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

পৌরসহরের উত্তর বাজার মানু মিয়া কমপ্লেক্সে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্যদিয়ে উদ্যাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল।

পৌর যুবদলের সভাপতি মাহবুবুর রহমান মানিকের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি সভাপতি আবুল হাসেম মানু, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন মিলন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক বেলাল রহমান মজুমদার, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, যুবনেতা আবু বকর ছিদ্দিক মিলটন, ওমর ফারুক, ইউনুছ মিয়া, আব্দুল হকসহ বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ডের নেতৃবৃন্দ।