,

তিতাসে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
January 19, 2020
news-image

 

মোঃ আতিক, তিতাসঃ
কুমিল্লা তিতাস উপজেলায় ইউনিয়ন আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক উপজেলার বলরামপুর ইউপি পরিষদ মাঠ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ইউনিয়নের ১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ওই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এতে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ নুর নবীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ কামাল, মোঃ সালাম বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন প্রমূখ।

এছাড়াও গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল হক সরকার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীবৃন্দ।