মানুষ পিটিয়ে আলোচনায় কুমিল্লার দুই চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার :
দেশে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বিপর্যয়ে কর্মহীন ও অভাবগ্রস্থ হয়ে পড়া মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত ত্রাণ ও সহায়তা চুরি করে অনেক মেম্বার, চেয়ারম্যান,দলীয় নেতা–কর্মী ও জনপ্রতিনিধি রাতারাতি দেশব্যাপী কুখ্যাত হয়ে পড়লেও দেবিদ্বার উপজেলার দুই চেয়ারম্যান এখন ব্যাপক আলোচিত হচ্ছেন মানুষ পিটিয়ে।
উপজেলার রাজামেহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার এবং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম খাঁন করোনা বিপর্যয় রোধে চলমান লকডাউনের সময় রীতিমত শালিশ ডেকে