,

কুমিল্লায় নতুন ক‌রে ৪ উপজেলায় ৯ জন ক‌রোনা ভাইরাসে আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
April 30, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় আজ বৃহস্পতিবার  ৯ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত ৯ জনের মধ্যে ৬ জন দেবিদ্বার উপজেলায় ,১ জন ব্রাহ্মণপাড়া উপজেলার,১ জন দাউদকান্দি উপজেলার ও ১ জন মুরাদনগর উপজেলার । এ পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত ৭৭ জন। মৃত্যুবরণ করেছেন ২ জন, মৃত ব্যক্তিরা হলেন দেবিদ্বার ও মেঘনা উপজেলার বাসিন্দা। আক্রান্ত ৭৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৯ জন।

উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা তিতাস ১১ জন, দাউদকান্দি ৮ জন, বুড়িচং ৮ জন, চান্দিনা ৪ জন, দেবিদ্বার ১৬ জন, মেঘনা ১ জন, বরুড়া ৩ জন, ব্রাহ্মণপাড়া ২ জন, সদর দক্ষিন ২ জন, চৌদ্দগ্রাম ১ জন ,মনোহরগঞ্জে ৩ জন, মুরাদনগর ৭ জন, হোমনায় ১ জন ও লাকসামে ১০ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ৭৭ জন।

সর্বমোট ক‌রোনা ভাইরা‌সের নমুনা সংগ্রহ ১৬৯৪ জন। রিপোর্ট প্রাপ্তি ১৪৯৩ জন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের পেইজ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।