,

দেবিদ্বারের গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে ১২ শত অসহায় পরিবারের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
May 10, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ন কবিরের নিজস্ব অর্থায়নে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে ১২ শত কর্মহীন ও অসহায় পরিবারের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গত কয়েকদিনে হুমায়ন কবিরের নেতাকর্মীরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট,  বল্লভপুর,  মাশিকারা,  শাকতলা, গনেশপুর, উজানীজোড়া, উজানীকান্দি, হাপুরখারা, মধুমুরা,  বনকুট, বলদমারা গ্রামের ১২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হয়।