,

বন্ধু ফাউন্ডেশন ২০২০ কুমিল্লার উদ্যোগে মসজিদে ৩০টি ফ্যান ও চিকিৎসা সেবায় অনুদান প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
July 18, 2020
news-image

সালাউদ্দিন সোহেলঃ

কুমিল্লা নগরীর ২৪ নং ওয়ার্ডে শালমানপুর উত্তরপাড়া জামে মসজিদে শুক্রবার বাদ জুম্মা মিলাদ ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বন্ধু ফাউন্ডেশন ২০২০ কুমিল্লার যাত্রা শুরু করে।

বন্ধু ফাউন্ডেশন ২০২০ কুমিল্লার পক্ষ থেকে শালমানপুর উত্তরপাড়া প্রাচীন জামে মসজিদে ৩০টি সিলিং ফ্যান প্রদান করা হয় এবং দুপুর ৩টায় গাবতলী চৌমুহনীতে অসহায় এক ব্যক্তির চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করে বন্ধু ফাউন্ডেশন ২০২০ কুমিল্লা।

এ সময় সমাজ সেবক আব্দুল মতিন খাঁন, ইদ্রিস মিয়া, বন্ধু ফাউন্ডেশন ২০২০ কুমিল্লা’র উপদেষ্টা জাহিদুর রহমান, সহ সভাপতি অলিউর রহমান সুমন, সাধারণ সম্পাদক মােঃ মােতালেব হােসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইবনে জাবেদ, মােশারফ হােসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম ইমন, সাইফ উদ্দিন মামুন, অর্থ সম্পাদক আবু হানিফ, দপ্তর সম্পাদক তােফায়েল হােসেন, সদস্য মনির হােসেন (সালমানপুর), আব্দুর রাজ্জাক, মনির হােসেন (কুচাইতলী) ও শাহীন উপস্থিত ছিলেন।