,

চান্দিনায় ভবনের ছাদে বিদ্যুতের খোলা তার,বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর প্রাণ গেলেও থেমে নেই নির্মাণকাজ

আজকের কুমিল্লা ডট কম :
July 25, 2020
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুতের ২২০ ভোল্টের খোলা তারে স্পৃষ্ট হয়ে শিশু প্রাণ হারানোর পরও থেমে নেই বহুতল ভবনের নির্মাণ কাজ।

বিদ্যুতের খোলা তার ছাদে রেখে চান্দিনা উপজেলার বড়কলাগাও-দোতলা এলাকায় অবৈধ ভাবে ভবন নির্মাণের অভিযোগে ভবনটির নির্মাণ কাজ বন্ধ করে দেয় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১। কিন্তু বিদ্যুৎ অফিসের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন মালিক আনোয়ার হোসেন এলাকার প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে ওই বহুতল ভবনের নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।

জানা যায়- বিদ্যুৎ আইন অনুযায়ী বিদ্যুতের ২২০ ভোল্টের খোলা তার থেকে যে কোন ভবনের ছাদ কমপক্ষে ৩ ফুট দূরত্ব নিশ্চিত করে নির্মাণ কাজ চালানোর কথা। কিন্তু চান্দিনা উপজেলার বড়কলাগাও-দোতলা এলাকায় নিয়ম-নীতি তোয়াক্কা না করে একটি বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন। ওই ভবনটির একতলা ছাদের মাত্র এক ফুট উপরেই রয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর খোলা তার। অপর তারটি রয়েছে দ্বিতীয় তলা ছাদের মাত্র ৬ইঞ্চি দূরত্বে। এমন অবস্থায় ভবনটির নির্মাণ কাজ চলার সময় গত ৮ জুলাই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মনি (৭) নাà¦