,

পদ্মার ৮০ কেজি ওজনের বাঘাইর বিক্রি হলো ৫৫ হাজার টাকায়

আজকের কুমিল্লা ডট কম :
December 16, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের পদ্মা নদীতে জেলেদের জালে ৮০ কেজি ওজনের একটি বিশালাকৃতির বাঘাইর মাছ ধরা পড়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) ভোররাতে লৌহজং উপজেলার হলদিয়া সিংগার হাটি গ্রামের মো. জহির নামের এক জেলের জালে এই মাছটি ধরা পড়েছে। পরে মৎস্য শিকারীরা বহু কষ্টে মাছটি টেনে নৌকায় তুলতে সক্ষম হন।

জানা গেছে, মাছের আড়তে ৮০ কেজি ওজনের বিশালাকৃতির বাঘাইর মাছটির দাম ওঠে ৫৫ হাজার টাকা। জেলে জহিরের কাছ থেকে মাছটি কিনে নেন মৎস্য আড়তের পাইকারী বিক্রেতা মো. মুকলেছুর রহমান মুকলেছ শেখ। তিনি জানান, মাছটি ঢাকার পাইকারদের কাছে ৬৫ হাজার টাকায় তিনি বিক্রি করবেন।

মো. মুকলেছুর রহমান মুকলেছ শেখ বলেন, ‘এ সাইজের বাঘাইর মাছ সচরাচর পদ্মায় মেলে না। দীর্ঘদিন ধরে আড়তে এ সাইজের বাঘাইর মাছ আমরা দেখিনি।’

এ ব্যাপারে লৌহজং উপজেলা মৎস কর্মমর্তা মো. আসাদুজ্জামান আসাদ জানান, বর্তমানে নদীতে পানি কমতে শুরু করছে, যার ফলে ছোট-বড় সব ধরনের মাছ এখন জেলেদের জালে বেশি ধরা পড়ছে।