,

কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
January 6, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কে দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফরিদা বেগম (২৮) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন যাত্রী। ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরায় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ব্রাহ্মণপাড়ার শিদলাই গ্রামের ওমান প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী।

ব্রাহ্মণপাড়া থানার ওসি কাজী নাজমুল হক জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়াগামী একটি সিএনজি অটোরিকশার সাথে বিপরীতমুখী অপর একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্রাহ্মণপাড়াগামী অটোরিকশার এক নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আহতদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।