,

নাঙ্গলকোটে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মৃত্যুবার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
February 20, 2021
news-image

মোঃ কামাল হোসেন জনিঃ

কুমিল্লার নাঙ্গলকোটে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ১৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।

উপজেলার মৌকরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে মুক্তিযোদ্ধা আবুল কাশেম স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতার্ত অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম ফাউন্ডেশনের সভাপতি জোসনা বেগম, উপদেষ্টা ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক জামাল হোসেন, অর্থ সম্পাদক আবু নাছের সুমন প্রমুখ।

শীত বস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসার লামাইয়া সাইফুল, উপজেলা সমাজ সেবা অফিসার কামরুল হাছান রনি,সাংবাদিক শরিফ আহম্মদ মজুমদার, রেজাউল করিম রাজু,মেহেদি হাছান ভুইঁয়া,বেলাল হোসেন রিয়াজ,বারি উদ্দিন বাবর,দুলাল মিয়া,ওমান প্রভাসী আরাফাত প্রমুখ। প্রতি বছর সংগঠনটির আয়োজনে দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়।

সংগঠনটির সার্বিক সহযোগীতা করেন বীর মুক্তিযোদ্ধার আবুল কাসেমের বড় ছেলে সাংবাদিক মো: কামাল হোসেন জনি।