,

দেবিদ্বারে উপ-নির্বাচন: আ’লীগের দুগ্রুপের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ

আজকের কুমিল্লা ডট কম :
February 26, 2021
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগের ২ গ্রুপের মধ্যকার সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন ।

সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৭ টায় দেবিদ্বার আর.পি. উচ্চবিদ্যালয়ের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি সংঘর্ষে রূপ নিলে ২ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়।

গুলিবিদ্ধরা হলেন দেবিদ্বার পুরাতন বাজার কাজী বাড়ির ছালাম কাজীর পুত্র ফয়েজ মালি (২৫), আব্দুল খালেক এর পুত্র শাহাবুদ্দিন (২০)।

আহতরা হলেন কুমিল্লা সদর উপজেলার দুলিয়া পাড়ার মোঃ ইসমাইল হোসেন এর ছেলে মোঃ মোজাম্মেল (২৫), আনোয়ার হোসেন এর ছেলে মোঃ পিয়াস এবং মোঃ হোসেন এর ছেলে সাইফুল ইসলাম (১৮)। আহতরা সবাই কুমিল্লা সদরের আ’লীগের নেতাকর্মী। তারা নৌকা প্রতিকের পক্ষে প্রচারণায় গিয়েছিলেন।

পরে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল এস.পি. আমিরুল্লাহ, দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার, (তদন্ত) মেজবাহ উদ্দিন।