,

চাদঁপুরে বাড়ির আঙিনায় আগুনে পুড়ে শিক্ষকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
February 27, 2021
news-image

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাইমচরে নিজ বাড়িতে আগুনে পুড়ে শিখা রানী মজুমদার (৪৫) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের পশ্চিম চরকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শিখা এলাকার ফিরোজা কিন্ডারগার্টেনে সহকারী শিক্ষিক হিসাবে কর্মরত ছিলেন। তিনি স্থানীয় বিশম্বর মজুমদারের মেয়ে।

পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম বারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হাইমচর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, বিষয়টি তদন্ত করে দেখছি।

কিভাবে ঘটনাটি ঘটেছে তা বলা যাচ্ছে না। ইতোমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।